বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

আবুধাবীতে হালিমা রাজা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ ভিজিটর

আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে হালিমা রাজা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন  করা হয়। এ উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল  শনিবার (২০ সেপ্টেম্বর)  আমিরাতের রাজধানীর মদীনা জায়েদ এলাকাতে অনুষ্টিত হয়।আবুধাবির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সমাজসেবক দানবীর, হালিমা রাজা ফাউন্ডেশন ও মোহাম্মদ ওসমান প্রপার্টি ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওসমান আলী এর সভাপতিত্বে আবুধা্বীস্হ তার মদীনা জাযেদস্হ বাসভবণ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন এবং মাওলানা ইয়াকুব আল কাদেরী। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ মমতাজ উদ্দীন আর কাদেরী। বিশেষ অতিথি হিসেবে আল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আ.ন.ম বদর উদ্দিন, জনতা ব্যাংক ইউ এ ই অপারেশন এর সি ই ও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি ব্যক্তিত্ব ইফতেখার হোসেন বাবুল, জাতীয়তাবাদী দল বিএনপি নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব জাকের হোসেন খতিব, দিদারুল আলম, আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর, সারোয়ার আলম ভুট্টো, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মফজল আহমেদ সওদাগর, গাউসিয়া বাংলাদেশ আবুধাবি শাখার সভাপতি আসলাম উদ্দিন হাশেম, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন আবুধাবির সভাপতি মোহাম্মদ শাহজাহান, গাউসিয়া হক কমিটির সভাপতি দিদারুল আলম বাবু, আজমানের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন এবং হাফেজ মোহাম্মদ ওমর ফারুক বিন ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ ওসমান তালুকদার, তৈয়ব সিরাজি, মোহাম্মদ শওকত আলী, এস্কান্দর, জিয়া উদ্দিন বাবলুসহ আবুধাবি ও মোছাফফা  এবং আমিরাতের অন্যান্য রাজ্য থেকে আগত বহু অতিথিবৃন্দ।

মাহফিলে প্রধান অতিথির আলোচনায় মানব জীবনে নবী (সঃ) এর আদর্শ ও সুন্নাত অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরে মিলাদ কিয়াম শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর সার্বিক কল্যান কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর