বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মানবকল্যাণে ‘মনিপুর একতা ফাউন্ডেশন’-এর যাত্রা কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ গাজীপুরে আবাসিক গ্যাসে বাণিজ্যিক ব্যবহার, ৫ জনকে  ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিআরসিকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার জাতীয় নারী উদ্যোক্তাদের ঋণ-সেবা সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির কাপাসিয়ার দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন আমিরাতের শারজাহতে কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকী

কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫২ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি:  বুধবার বিকালে  আসন্ন দূর্গা পূজা ২০২৬ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ উদযাপন লক্ষে প্রস্তুতিমূলক সভা কালিগঞ্জ উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  উক্ত প্রস্তুতি সভার প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন । সভাপতিত্ব করেন এটিএম কামরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার। আরো উপস্থিত ছিলেন,হুমায়ুন কবির মাস্টার,আহবায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পূজা উদযাপন ফন্টের কালিগঞ্জ উপজেলা সভাপতি প্রবীর কুমার মিত্র ভজন,সাধারণ সম্পাদক, জীবন কুমার ধর, কালিগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফণ্ঠের আহবায়ক বিশ্বজিৎ আচার্য, সদস্য সচিব লিটন সাহা,যুগ্ন আহবায়ক গাজীপুর উপজেলা,সঞ্জয় কান্ত শীল, সহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, আনসারের কর্মকর্তাগণ,উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি জনাবে কে ফজলুল হক মিলন বলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটে নির্বাচিত সরকার, আমি আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য,তাই আমার দায়িত্ব ও প্রশাসনের দায়িত্ব হল আপনাদের পূজা পার্বণ সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে আনন্দ গণপরিবেশে মর্যাদার সাথে উদযাপন করতে পারেন ই ব্যবস্থা করে দেওয়া,। যেকোনো ধরনের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। কোন ধরনের চাঁদাবাজি কোন ধরনের ভয়ভীতি কেউ আপনাদের দেখাতে পারবে না, আপনারা কোন ধরনের গুজবে কান দিবেন না, আমার তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে সকল ধরনের সহযোগিতা আপনারা পাবেন।কালিগঞ্জ উপজেলায় ৪৫ টি পূজায় আমি সহ প্রশাসন এবং আমার দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবে,, আপনারা সকল ধরনের ভয়-ভীতি উপেক্ষা করে আপনাদের অনুষ্ঠান উদযাপন করবেন। তারপর প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর