বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মানবকল্যাণে ‘মনিপুর একতা ফাউন্ডেশন’-এর যাত্রা কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ গাজীপুরে আবাসিক গ্যাসে বাণিজ্যিক ব্যবহার, ৫ জনকে  ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিআরসিকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার জাতীয় নারী উদ্যোক্তাদের ঋণ-সেবা সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির কাপাসিয়ার দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন আমিরাতের শারজাহতে কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকী

গাজীপুরে আবাসিক গ্যাসে বাণিজ্যিক ব্যবহার, ৫ জনকে  ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে হোটেল-রেস্তোরাঁয় রান্না করায় পাঁচটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনটি হোটেল ও রেস্টুরেন্টের সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর)  তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে  গাজীপুরের ভুইঁয়া পাড়া, ডুয়েট ছায়াতরু রোড এবং শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।

গাজীপুর  জেলা প্রশাসক কার্যালয়ের  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পার্শ্ববর্তী ভুইঁয়া পাড়া এলাকায় আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে বিসমিল্লাহ হোটেল-১ ও ২ এর রান্না পরিচালনা করায় দুজন ব্যবহারকারীকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ছায়াতরু রোড এলাকায় জান্নাত হোটেলের রান্নায় আবাসিক গ্যাস বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করায় দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শিমুলতলী এলাকায় হান্ডি বিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে রান্না করায় একজন ব্যবহারকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আবাসিক শ্রেণির মোট পাঁচটি দ্বিমুখী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের মোট লোড ছিল ঘণ্টায় ১০৫ ঘনফুট।

অভিযান শেষে আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং অবৈধ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর