শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যেই সংসদে এসআরবি বিল উত্থাপন মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী রাষ্ট্রপতির সাথে বিজিএমইএ পরিচালনা পর্ষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গাকৃবি ও সিরডাপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্য শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

আমিরাতের আজমানে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময় ও সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৩ ভিজিটর

আমিরাত প্রতিনিধি : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর উদ্যোগে এবং বাংলাদেশ কমিউনিটি, আজমান-এর সহযোগিতায় শনিবার ( ১৮ জুলাই ২০২৬) প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান প্রধান অতিথি হিসেবেএবং বিশিষ্ট কমিউনিটি নেতা এম জাকির হোসেইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কমিউনিটি আজমান-এর পক্ষে আব্দুল কুদ্দুস সভায় সভাপতিত্ব করেন এবং সিনিয়র কমিউনিটি লিডার মোস্তফা মাহমুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কর্মী ছাড়াও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কনসাল জেনারেলসহ বক্তারা প্রবাসী বাংলাদেশীদের আমিরাতের প্রচলিত আইন-কানুন, বিধি-বিধান ও স্থানীয় রীতি-নীতি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অধিকতর সচেতনতা, দায়িত্বশীলতা এবং প্রচলিত আইন অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় কনস্যুলেটের পক্ষ থেকে কনস্যুলার ও সরকারি বিভিন্ন সেবা কার্যক্রম এবং প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগসমূহ সম্পর্কেও প্রবাসীদেরকে অবহিত করা হয়।

সভায় অংশগ্রহণকারী প্রবাসী কর্মী এবং কমিউনিটির সদস্যগণ ভিসা জটিলতা, কনস্যুলার সেবা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে করণীয় সহ সংশ্লিষ্ট বিষয়ে নানা প্রশ্ন ও অভিমত ব্যক্ত করেন। কনসাল জেনারেল এবং কমিউনিটি নেতৃবৃন্দ তা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

কনস্যুলেট-এর পক্ষ থেকে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এবং বাংলাদেশ কমিউনিটি, আজমানকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান রাখার বিষয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর