বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার কাপাসিয়ায় মাদক বিরোধী ও আইন শৃংখলা উন্নয়ন বিষয়ক পরামর্শ সভায় এমপি সালাউদ্দিন আইয়ুবী সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম শত্রুর অবকাঠামোতে হামলায় প্রস্তুত ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’ : আইআরজিসি উপদেষ্টা অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের পরামর্শ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের জেরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন কৃষি খামারের শ্রমিকদের নিয়মিতকরণ ও মজুরি বৃদ্ধির দাবি পশ্চিমবঙ্গে পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংরক্ষিত নারী সদস্য শিখা বেগম। তাঁর এ দায়িত্ব গ্রহণ ইউনিয়নের স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু বকর মিঞা তাঁর বড় ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন ভারতে চিকিৎসাধীন থাকায় তাঁকে দেখতে বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে শিখা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিখা বেগম তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাঁর ওপর অর্পিত এ দায়িত্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

এদিকে, চেয়ারম্যান মোঃ আবু বকর মিঞা তাঁর ছেলের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি সফর শেষে যেন তিনি সুস্থ ও নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্যও সবার দোয়া কামনা করেছেন।

অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম মোঃ মোয়াজ্জেম হোসেনের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যত্ন, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সুষ্ঠুভাবে পালন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে শিখা বেগমের এ দায়িত্ব গ্রহণ একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তাঁর দায়িত্ব পালনকালে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে নাগরিক সেবা পাবেন—এমন প্রত্যাশা ইউনিয়নবাসীর। তুমলিয়া ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এমন প্রত্যাশা সবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর