শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি,অনিয়ম ও দলীয়করণ অব্যাহত রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন ও কল্যাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রুকনদের উদ্দেশে তিনি পবিত্র কোরআনের শিক্ষা অনুসরণ, নৈতিক চরিত্র গঠন, সুদ থেকে বিরত থাকা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণের আহ্বান জানান। পাশাপাশি গাজীপুরের শিল্পাঞ্চলভিত্তিক গুরুত্ব তুলে ধরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশনা দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহজাহান ও মাওলানা দেলাওয়ার হোসাইন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর