শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : দেশের মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি এবং বিচার ও শিক্ষা বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত ‘মহানগর রুকন সম্মেলন–২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, “গত জাতীয় নির্বাচনের আগে একটি দল বলেছিল, নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ বর্তমানে বিভিন্ন সমস্যা আরও বেড়েছে। বর্তমান সরকারও গণভোটের রায়কে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এভাবে চলতে থাকলে তাদের পরিণতিও অতীতের মতো হতে পারে।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল দেশে একটি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমান সময়েও বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হচ্ছে। একই সাথে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ থেকে বিচ্যুতির কারণে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্মেলনে রুকনদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি, বরং রাসুলুল্লাহ (সা.)-এর উত্তম চরিত্র ও নৈতিকতার মাধ্যমেই মানুষের হৃদয় জয় করা সম্ভব হয়েছে। তাই কুরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে সমাজের মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে এবং সুদের মতো সব ধরনের হারাম কাজ পরিহার করতে হবে।

গাজীপুরকে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল উল্লেখ করে তিনি নেতাকর্মীদের আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন অর্জন ও বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহজাহান ও মাওলানা দেলাওয়ার হোসাইন, উত্তরাঞ্চলের দায়িত্বশীল ড. খলিলুর রহমান মাদানী এবং গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর