আমিরাত প্রতিনিধি: ১৪৪৮ হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার উদ্যোগে আয়োজন করা হয় নাতে মোস্তফা মাহফিল।
রবিবার (১৪ জুন) বাদে এশা হতে আবুধাবির জাফরী বিল্ডিংয়ের খানকাহ এ কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়তে আয়োজিত অনুস্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন হাশেম।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী। এতে নাত পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী, মাওলানা আবু বকর আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আবদুর রহিম আল কাদেরী, মাওলানা রহমত আলী আল কাদেরী, শায়ের মোহাম্মদ জায়েদ আল কাদেরী, অর্থ সম্পাদক মোহাম্মদ ইমরান মোহাম্মদ ফারুকসহ অন্যান্য শায়েরবৃন্দ।
অনুষ্ঠানের অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মমতাজ উদ্দিন আল কাদেরী, সাংবাদিক এম আবদুল মন্নান, সাংবাদিক আবদুল মান্নান রানা, মোহাম্মদ ফারুক রেজা, মোহাম্মদ নুরুল আজিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দেশ,জাতি, প্রবাসী, আমিরাতসহ মুসলিম উম্মার কল্যান কামনা করে দোয়া করা হয়।