সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নাশকতায় অর্থায়নের অভিযোগ, সাবেক মেয়র রেজাউল করিমের কথিত ঘনিষ্ঠ সহযোগী কাশেম এখনো ধরাছোঁয়ার বাইরে! কোনো ষড়যন্ত্রই সরকারের কার্যক্রম ব্যাহত করতে পারবে না: ফজলুল হক মিলন আমিরাতের লেবার মার্কেট ট্যালেন্টস এওয়ার্ড পেলেন বাংলাদেশী ওয়াহিদ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বিএসইসি’র স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়কে ২৭টি মাইক্রোবাস হস্তান্তর করলো   প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বিএসইসি’র স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর সি১৯-২২ নম্বর স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিএসইসি’র অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানসমূহে উৎপাদিত বিভিন্ন পণ্য সরেজমিনে ঘুরে দেখেন এবং পণ্যের গুণগত মান, উৎপাদন সক্ষমতা ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শিল্প সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান।

এ সময় বিএসইসি’র চেয়ারম্যান আব্দুল খালেক প্রধানমন্ত্রীকে কর্পোরেশনের সার্বিক কর্মকাণ্ড, অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানসমূহে উৎপাদিত পণ্য, চলমান উৎপাদন কার্যক্রম এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে অবহিত করেন।

প্রধানমন্ত্রীর এ পরিদর্শন বিএসইসি’র অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত দেশীয় পণ্যের পরিচিতি, মানোন্নয়ন ও শিল্প বিকাশে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর