মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়কে ২৭টি মাইক্রোবাস হস্তান্তর করলো   প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড শীতলক্ষ্যা নদী থেকে শিকল পরা যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, দুই মামলা করে নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক হাবিব আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে ৯০ ডলারের নিচে ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু : ইশরাক হোসেন কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গ্রামীণ অর্থনীতিতে সমবায় আন্দোলন জোরদারের তাগিদ রিজভীর বিদ্যুৎ ঘাটতি থেকে বর্জ্য ব্যবস্থাপনা- ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবন

টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮ ভিজিটর

কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দঘন ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেক কাটা, আনন্দ-উচ্ছ্বাস ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রতিষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সভাপতি ও টঙ্গী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন। তিনি কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, আগামী বছর থেকে ক্লাস পার্টি আয়োজনের জন্য কোনো শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হবে না। শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ না দিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকেই এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, চলতি বছর শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারলে আগামীতে আরও বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আনন্দমুখর পরিবেশের বিকল্প নেই।

রাজনৈতিক প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অটো পাসের সংস্কৃতি শিক্ষার্থীদের মনোবল ও প্রকৃত মেধা বিকাশে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, বিএনপি সব সময় শিক্ষার পক্ষে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, জীবনে সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষকদের সম্মান করা, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল সিকদার বসু, কবির, অভিভাবক সদস্য ফয়সল, শিক্ষক রতন কুমার ঘোষ ও আহসান হাবীব।

শিক্ষক আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আশরাফুল হোসেন, শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি গুলজার হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আনন্দঘন মুহূর্তে শিক্ষার্থীরা উৎসবমুখর সময় কাটান। পড়াশোনার পাশাপাশি আনন্দ, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন উপস্থিত অভিভাবকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর