বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
 রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্বব্যিালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন টিউবস এ এলইডি  বাল্বের উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের  উদ্বোধন ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি আইজিপির বক্তব্য আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মৌলিক নীতির সুস্পষ্ট পরিপন্থী : আসক ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, আটক ৫ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার

ইস্টার্ন টিউবস এ এলইডি  বাল্বের উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের  উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : ইস্টার্ন টিউবস লিমিটেডের পণ্য বহুমুখীকরণ কার্যক্রমের অংশ হিসেবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার ১২ ওয়াটের এলইডি এসি-ডিসি ব্যাকআপ বাল্বের উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাল্বটির উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ও ইস্টার্ন টিউবস লিমিটেড কোম্পানি বোর্ডের চেয়ারম্যান  আব্দুল খালেক (চেয়ারম্যান গ্রেড–২)। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইটিএল পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া আক্তার জাহান, ইটিএল কোম্পানি বোর্ডের পরিচালকবৃন্দ এবং প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে ইটিএলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সেলিম হাওলাদারের নেতৃত্বে কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীবৃন্দ চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইটিএল কোম্পানি বোর্ডের চেয়ারম্যান আধুনিক প্রযুক্তি নির্ভর ও মানসম্মত এলইডি এসি-ডিসি ব্যাকআপ বাল্ব উৎপাদন ও বাজারজাতকরণের উদ্যোগকে স্বাগত জানান। তিনি দেশীয় শিল্পের বিকাশে এ ধরনের পণ্যের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ইস্টার্ন টিউবস লিমিটেডের কার্যালয় থেকে বাল্বটির বাজারজাতকরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সাশ্রয়ী ও মানসম্মত এই পণ্যটি বিদ্যুৎ সাশ্রয়ী আলোর চাহিদা পূরণে এবং দেশীয় উৎপাদিত পণ্যের প্রসারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর