বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি আইজিপির বক্তব্য আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মৌলিক নীতির সুস্পষ্ট পরিপন্থী : আসক ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, আটক ৫ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন শাম্মী তুলতুল অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, দেশের চার বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার ভেজাল বেকারী ও শিশু খাদ্য পণ্য ধ্বংস করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এ সময় প্রসিকিউটর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া ও বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

জানা যায়, গুদারাঘাট এলাকার মামুন মিয়ার মামুন ষ্টোর, আবুল কাশেমের কাশেম ষ্টোর ও খাইরুল ইসলামের আবেদীয়া ষ্টোরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনবিহীন মেয়াদ উত্তীর্ণ বিস্কিট, চানাচুর, চিপস, নুডুলসসহ প্রায় দুই লাখ টাকার ভেজাল ভোগ্য ও শিশু খাদ্য পণ্য উদ্ধার করে ধ্বংস করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ভবিষ্যতে ভেজাল পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে উদ্ধারকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর