বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি আইজিপির বক্তব্য আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মৌলিক নীতির সুস্পষ্ট পরিপন্থী : আসক ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, আটক ৫ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন শাম্মী তুলতুল অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, দেশের চার বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, আটক ৫

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ ভিজিটর

নাজিম উদ্দীন, ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো এলাকায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে স্থানীয় লোকজনের সহায়তায় নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুয়াবিল টেকের দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একটি নোহা গাড়িতে করে পাঁচ ব্যক্তি হেঁয়াকো এলাকায় একটি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ধাওয়া দিয়ে তাদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তিরা হলেন—ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম শিমুল (৩২), কুমিল্লার লাকসাম এলাকার মৃত রফিকের ছেলে সামস উদ্দিন (৪১), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক (৩২), চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকার সিরাজুলের ছেলে ইউনুস (৪২) এবং কুমিল্লার লাকসাম এলাকার তৈয়ব আলীর ছেলে সোহাগ (৩৪)।

খবর পেয়ে উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করেন এবং ভুজপুর থানায় নিয়ে যান।

এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দেব জানান, হেঁয়াকো এলাকায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করে স্থানীয় লোকজনের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় সুয়াবিল টেকের দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর