বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি আইজিপির বক্তব্য আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মৌলিক নীতির সুস্পষ্ট পরিপন্থী : আসক ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, আটক ৫ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা নরসিংদীতে যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন শাম্মী তুলতুল অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, দেশের চার বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে দুর্ধর্ষ ডাকাতি ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক সামগ্রী লুটের ঘটনায় মামলার ১৪ দিন পর দুই ডাকাতকে গ্রেফতার দুই ট্রাকসহ লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গত ১৪ অক্টোবর রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড তুমলিয়া বোয়ালী মোড়ে সুবাহান এন্টারপ্রাইজ দোকানে এই ডাকাতির ঘটনাটি ঘটে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল মুক্তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত ১৪ অক্টোবর রাত তিনটায় সুবাহান এন্টারপ্রাইজ দোকানের সার্টারের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল, ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য মালামালসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল ট্রাক ভরে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তে উঠে আসে এটা দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। ডাকাতদল মালামাল নিতে দুটি ট্রাক ব্যবহার করে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিদর্শক মাহমুদুল হাসান।

ডাকাতির মালামাল উদ্ধার ও অজ্ঞাতনামা ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে মঙ্গলবার রাতে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি চৌকস টিম ডিএমপি বাড্ডা থানাধীন বড় বেড়াইদ এলাকায় অভিযান চালায়। এ সময়  দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাটি জেলার রামচন্দ্রপুর ১ নং গাবা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. মিলন মিয়া (৪৫), বাড্ডা থানার বড় বেড়াইদ হাড়াইল দিয়া এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে মো. রমজান (৪০)।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মালামাল ব্যবহৃত একটি জ্যাক পিকআপ ট্রাক এবং চোরাই মালামাল অন্যত্র বিক্রি পরিবহনের কাজে ব্যবহৃত অপর ছোট একটি পিকআপ উদ্ধার ও জব্দ করা হয়। কিছু মালামাল আসামিদের বসতবাড়ি এবং ভাড়াকৃত দোকান থেকে উদ্ধার করা হয়।

বিকেলে আসামিদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর