শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এসআই সহ দুইজন নিহত বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য: আইপিডি কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলার ছুঁই ছুঁই, বাড়ছে অস্থিরতা দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার : নির্বাচন ও ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাড়াবাড়ি করা হলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে আর কোনো চোরকে ভোট চুরির সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার আমাদের স্পষ্ট ঘোষণা—বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না।’

জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ এবং দেশের মানুষ আমাদের কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। এ দেশের জনগণই নির্ধারণ করবে কারা দেশ চালাবে, কারা সমাজ পরিচালনা করবে।’

রুকনদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা এখন জামায়াতের প্রতি বাড়ছে। তাই প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল বুঝে নেওয়ার ব্যবস্থা করার তাগিদ দেন তিনি।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নির্দেশ দিয়ে বলেন, মেয়র কিংবা কাউন্সিলর—কোনো পদেই দুর্বল প্রার্থী দেওয়া যাবে না এবং কোনো আসন ফাঁকা রাখা যাবে না; সব জায়গায় যোগ্য প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরো যোগ করেন, সমাজে অবিচার বা অনিয়ম হলে জামায়াত ঘরে বসে তামাশা দেখবে না। নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর