সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নাশকতায় অর্থায়নের অভিযোগ, সাবেক মেয়র রেজাউল করিমের কথিত ঘনিষ্ঠ সহযোগী কাশেম এখনো ধরাছোঁয়ার বাইরে! কোনো ষড়যন্ত্রই সরকারের কার্যক্রম ব্যাহত করতে পারবে না: ফজলুল হক মিলন আমিরাতের লেবার মার্কেট ট্যালেন্টস এওয়ার্ড পেলেন বাংলাদেশী ওয়াহিদ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বিএসইসি’র স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়কে ২৭টি মাইক্রোবাস হস্তান্তর করলো   প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড

কোনো ষড়যন্ত্রই সরকারের কার্যক্রম ব্যাহত করতে পারবে না: ফজলুল হক মিলন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন বলেছেন, কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম ব্যাহত করতে পারবে না।

রোববার (২২ নভেম্বর) বিকেলে কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলাসহ দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবারও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতার ঘটনা ঘটছে না; একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে সরকার দুর্বল।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, মো. খায়রুল আহসান মিন্টু ও আশরাফী হাবিবুল্লাহর নেতৃত্বে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্যসচিব ইব্রাহিম প্রধান, সদস্য ইকবাল হোসেন, মো. মোশারফ হোসেন লিটন ও সালাহ উদ্দিন আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের সদস্যসচিব হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ইনজামুল হক জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম সুমন, কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. ইমরুল কায়েস, যুগ্ম সদস্যসচিব মো. সফিকুল ইসলাম (সফিক), সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সভাপতি মো. মাজহারুল ইসলাম (বিপ্লব) ও সম্পাদক মো. হিমেল খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর