সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন চট্টগ্রামে নাশকতায় অর্থায়নের অভিযোগ, সাবেক মেয়র রেজাউল করিমের কথিত ঘনিষ্ঠ সহযোগী কাশেম এখনো ধরাছোঁয়ার বাইরে! কোনো ষড়যন্ত্রই সরকারের কার্যক্রম ব্যাহত করতে পারবে না: ফজলুল হক মিলন আমিরাতের লেবার মার্কেট ট্যালেন্টস এওয়ার্ড পেলেন বাংলাদেশী ওয়াহিদ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বিএসইসি’র স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত

রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার পান্থশালা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিখা আক্তার, খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) তাসলিমা আক্তার এবং পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান ও নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ মিয়া ও বাবুল মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে মোট ৪৯৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর