রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ‘From Research Idea to Q1 Journal Publication’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ : জামায়াত আমীর জ্বালানি সংকটে দুর্ভোগের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ কাপাসিয়ায় ৩০০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ নিখোঁজ শিশু বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যেই সংসদে এসআরবি বিল উত্থাপন মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী রাষ্ট্রপতির সাথে বিজিএমইএ পরিচালনা পর্ষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

আবুধাবিতে ডিএক্সএম পরিবারের জমজমাট আয়োজন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৫২ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: আরব আমিরাতের আবুধাবিতে ডিএক্সএন (DXN) পরিবারের উদ্যোগে স্থানীয় লিডারদের সম্মানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়’। শনিবার (১৮জুলাই’২৬) বাদে মাগরিব আবুধাবির ডিএক্সএন হলরুমে এ আয়োজনে সম্বর্ধনা, নাচ, গান, আলোচনা, রাফেল ড্র ও পুরুষ্কার বিতরণ করা হয়।

কঠোর পরিশ্রমী লিডারদের অনুপ্রেরণা যোগাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ সায়েম। তিনি তার বক্তব্যে ডিএক্সএন-এর মাধ্যমে কীভাবে ব্যবসায়িক সমৃদ্ধি ও স্বাবলম্বিতা অর্জন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সভাপতিত্ব করেন ডাক্তার নুরুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখি বেগম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেদী হাসান, শামসুদ্দিন মিরাজ ও শাহিন আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, মোহাম্মদ আফসার, সুমি আকতার, মোহাম্মদ ইবরাহিম, মিস রূপজান, মিসেস জাকিয়া, মিস শিরিন, মিস রাবেয়াসহ ডিএক্সএন পরিবারের অন্যান্য সদস্য।

বক্তারা বলেন, ডিএক্সএন কেবল একটি ব্যবসা নয়, এটি একটি পরিবার। পারস্পরিক সহযোগিতা এবং সঠিক নেতৃত্বের মাধ্যমেই এখানে সাফল্য অর্জন করা সম্ভব। আবুধাবিতে কর্মরত প্রবাসী লিডারদের এমন আয়োজন তাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে বিশেষ কৃতিত্ব অর্জনকারী লিডারদের সম্মাননা প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর