সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় আধিপত্য বিস্তার: বাড়ি ঢুকে গুলি করে হত্যা শহীদদের স্মরণে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভল্যুশন’ অনুষ্ঠিত হবে রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল আসছে টঙ্গী ও ঢাকায় বিএসইসি’র  শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নবনিযুক্ত চেয়ারম্যান  আব্দুল খালেক কালিগঞ্জে তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপিএস টুনামেন্টপর উদ্বোধন ‘জুলাই’ এ দেশের মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র — সার্জিও গর উত্তরায় বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের  সভা অনুষ্ঠিত

পলাতক ড্রাইভার মাসুদের সন্ধান চান আবুধাবি প্রবাসী সিআইপি ওসমান গণি আলমগীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৬৪ ভিজিটর

আব্দুল মান্নান, আমিরাত প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি নিবাসী আবুধাবী প্রবাসী আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি ওসমান গণি আলমগীর এবারের ঈদের ছুটিতে দেশে গিয়ে প্রতারিত হয়। তিনি ঈদুল আজহার পরের দিন পারিবারিক গাড়ি চালক মোহাম্মদ মাসুদকে নিয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে চালক কর্তৃক প্রতারণার শিকার হন বলে অভিযোগ করেছেন।

ঈদুল আজহার পরের দিন ফটিকছড়ির বাড়ি হতে শহরে যাবার পথে গাড়িতে থাকা বিপুল পরিমান অর্থ,স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে কৌশলে প্রতারক ড্রাইভার মাসুদ পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান না পেয়ে চট্টগ্রামের বায়েজিদ থানায় মামলা দায়ের করেন প্রবাসী মোহাম্মদ ওসমান গনি আলমগীর।

ড্রাইভার মোহাম্মদ মাসুদ ও তার পরিবারের কোন সন্ধান না পাবায় হতাশা প্রকাশ করে তিনি আমিরাতের রাজধানী আবুধাবীতে সংবাদ সম্মেলন করেছেন ওসমান গনি আলমগীর।

এ সময় তিনি বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের জান মালের নিরাপত্তা চেয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি মাসুদকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন।

ড্রাইভার মাসুদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং গ্রামে। তার পিতা আলী আহাম্মদ ও মাতা সাজু বেগম। বর্তমানে তারা হাসান টাওয়ার, পোর্ট সিটি ইউনিভার্সিটি, দক্ষিণ খুলশীতে থাকেন।

এলাকার উন্নয়নে ওসমান আলী সিআইপির অনেক অবদান রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি প্রতারক মোহাম্মদ মাসুদ ড্রাইভারের সন্ধান দাতাদের (01817776874/01888234208/01822732715) এই নম্বরে যোগাযোগ করতে বলেন। এ সময় কোম্পানির ম্যানেজার মোহাম্মদ আবদুল করিম ও একাউন্টেন্ট মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর