কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বাদ মাগরিব থেকে শুরু হয়ে এশার নামাজের পর প্রধান বক্তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।
বারিষাব ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল
হক।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা।
এছাড়া প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মোঃ জাকারিয়া।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় মুসল্লি, নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।