বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান, ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা ও টেক্সটাইল খাতে অতিরিক্ত ৫% প্রণোদনার দাবি স্পিনিং শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন কমেছে হজের বিমানভাড়া ঢাকা গ্যাজেট ও যুগান্তরে সংবাদ প্রকাশ : স্কুলের জমি লিজের টাকা ফেরত দিলেন দুই বিএনপি নেতা কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নাটোর-বগুড়া মহাসড়কে ধস-ফাটল, নির্মাণের মান নিয়ে প্রশ্ন জাতীয় ‘আমার মেয়ের হাতের লেখা এমন নয় : গাজী নজরুলের শাশুড়ি সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম বাজারের সামনে জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেবপুর থেকে একটি ইজিবাইক কয়েকজন যাত্রী নিয়ে ধীরাশ্রমের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়।
এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গিয়েছে। এরা হলো গাজীপুর মহানগরের পুবাইল থানার হায়দারাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি (পুরুষ,৬০)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং এর চালক মো: শহীদ আলী সরমান (৩২) কে আটক করে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর