সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নাটোর-বগুড়া মহাসড়কে ধস-ফাটল, নির্মাণের মান নিয়ে প্রশ্ন জাতীয় ‘আমার মেয়ের হাতের লেখা এমন নয় : গাজী নজরুলের শাশুড়ি সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে সোর্ড ব্লেড এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আইসিসিসিএডির মধ্যে সমঝোতা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর চূড়ান্ত অনুমোদন ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

নাটোর-বগুড়া মহাসড়কে ধস-ফাটল, নির্মাণের মান নিয়ে প্রশ্ন

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ ভিজিটর

নাটোর প্রতিনিধি : নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চৌগ্রাম এলাকায় সংস্কার ও প্রশস্তকরণের কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে সড়কের কিনারা ধসে পড়েছে। দেখা দিয়েছে ফাটলও। এতে ব্যস্ত এ মহাসড়কে যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শেরকোল থেকে চৌগ্রাম পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও ফোরলেনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এর পরপরই সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও ধস দেখা দেয়। কোথাও পিচের স্তরের নিচ থেকে মাটি ও পাথর সরে গিয়ে সড়কের কিনারা ফাঁকা হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের প্রায় ১৫টি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে বালুর বস্তা দিয়ে সাময়িকভাবে ধস ঠেকানোর চেষ্টা করা হয়েছে। কোথাও সড়কের পাশের পোলও উল্টে পড়ে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

২০২১-২২ অর্থবছরে নাটোর-বগুড়া মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। এর অংশ হিসেবে শেরকোল-চৌগ্রাম এলাকায় ফোরলেন নির্মাণ ও সড়ক প্রশস্তকরণের কাজ করা হয়েছে। তবে নিংগইন ও হাইটেক পার্ক এলাকায় দুটি সেতুর নির্মাণকাজ এখনও চলমান।

সড়ক নির্মাণের পরপরই ধস ও ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে এর প্রকৃত কারণ এবং কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, তিনি অল্প কিছুদিন আগে দায়িত্ব নিয়েছেন। ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর