শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বিদ্যালয়ের জমি ইজারার ৩ লাখ ৭০ হাজার টাকা গেল কোথায়? ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার, চিকিৎসায় প্রয়োজন ২০–২৫ লাখ টাকা বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার অনুষ্ঠিত আমরা কোটি মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি, জনগণের দাবি পূরণ না হলে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে–ডাক্তার শফিকুর রহমান এমপি তিন মেট্রোরেল প্রকল্পের অনুমোদন কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে- ফজলুল হক মিলন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার, চিকিৎসায় প্রয়োজন ২০–২৫ লাখ টাকা

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ ভিজিটর

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসা চালিয়ে যেতে তাঁর প্রায় ২০–২৫ লাখ টাকা প্রয়োজন হলেও পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

আবুল বাশার মৃত আব্দুল মোত্তালীব ও মোছা. শিরিনা বেগমের ছেলে। তিনি স্নাতক ডিগ্রিধারী ও অবিবাহিত। অসুস্থ হওয়ার আগে পাট অধিদপ্তরের একটি প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি করতেন। রোগে আক্রান্ত হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে চাকরিটিও হারান।

চিকিৎসার জন্য ইতোমধ্যে মানুষের সহযোগিতায় প্রায় ২ লাখ টাকা সংগ্রহ হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় এ অর্থ অপ্রতুল। আবুল বাশার বলেন, “বাঁচার ইচ্ছা আছে, প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা।”

ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা চেয়েছেন তাঁর মা মোছা. শিরিনা বেগম। পরিবারের পক্ষ থেকে প্রবাসী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের কাছে সহায়তার আবেদন জানানো হয়েছে।

সহযোগিতা: মো. আবুল বাশার
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল): ০১৭২২৩২০২০৮
ইসলামী ব্যাংক, সিংড়া শাখা: ২০৫০৪১৪০২০০৭৮৪৩০০
সোনালী ব্যাংক, সিংড়া শাখা: ৪৯১২২০১০৩১৯৪০

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর