গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম, পিটিআই, জয়দেবপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও শিক্ষা ভাতা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানসহ সকল শিক্ষকের দ্রুত বদলির আদেশ জারির দাবিও তুলে ধরা হয়।
সম্মেলনে প্রধান অতিথির কর্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। প্রত্যেক মাদ্রাসায় ডে-মিল চালু করতে হবে, উপবৃত্তি চালু করতে হবে, শিক্ষা ভাতা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা দিতে হবে, সরকারি কর্মচারীর মত মেডিকেল ভাতা দিতে হবে, নবম পে স্কেল অনুযায়ী সকল ভাতা দিতে হবে, আমরা শিক্ষক অথচ আমাদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা দিচ্ছে না সরকার, সরকারকে অবশ্যই আমাদের শিক্ষা ভাতা দিতে হবে, বৈশাখী ভাতা নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না, ইবতেদায়ী মাদ্রাসার সমস্যা সমাধান করতে হবে, বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধানসহ সকল শিক্ষকের জন্য অবিলম্বে বদলির আদেশ জারি করতে হবে। তা না হলেহ মাদ্রাসা অধিদপ্তরে সামনে শিক্ষক অবস্থান করা হবে। এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল বৈষম্য দূরীকরণ করে সকল সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মোঃ আলাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল জামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মফিজুল ইসলাম, কালিগঞ্জ দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসা প্রিন্সিপাল ড. মুহাম্মদ রুহুল আমিন আজাদী,
কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রিন্সিপাল মোজাম্মেল হক এবং ঢাকা জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মোঃ ইব্রাহিম খলিল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মোহাম্মাদ আলী দেওয়ান, অধ্যক্ষ নুরুন্নবী পাঠায়োরী, অধ্যক্ষ জালাল উদ্দীন, অধ্যক্ষ আব্দুর রশিদ দেওয়ান, অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল করিম, অধ্যক্ষ আতাউল হক, অধ্যক্ষ জাহাঙ্গীর কবির, অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ আনিছুর রহমান রতন, উপাধ্যক্ষ হাফিজুর রহমান, সহঃ অধ্যাপক ওবায়দুল্লাহ, ড. সালমান, সহঃ অধ্যাপক কাউসার আলন, সহঃ অধ্যােপক শাহআলম, সহঃ অধ্যাপক শাহজালাল খান, সহঃ অধ্যাপক আমানুল্লাহ খান, সহঃ অধ্যাপক শরীফ হোসেন, পূবাইল কলেজে সহযোগী অধ্যাপক আবুল হোসেন চৌধুরী,সুপার নুরুল ইসলাম, ওবায়দুল্লাহ, মীী মোঃ আবুল কামাল আজাদ।
সম্মেলনে সভাপতিত্ব করেন – বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল লোকমান হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল মোবারক হোসেন।
সভায় অধ্যক্ষ মোবারক হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা কমিটি এবং অধ্যক্ষ মোবারক হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা কমিটি গঠন করা হয়
সম্মেলনে বক্তারা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও বৈষম্য নিরসন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।