বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বার্সা মেসির চেয়েও বড় : গাসপার্টের ক্ষোভ হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায়, রাতভর বিস্ফোরণ যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ এর পূর্বাভাস কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত ২

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে নভেম্বরের নির্বাচনের পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক হামলা আরো জোরদার করার হুমকিও পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্প বলেন, হুথিরা ‘খুবই খারাপ আচরণ’ করছে। তার অভিযোগ, দীর্ঘদিন নীরব থাকার পর গোষ্ঠীটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। ইরানের ইন্ধনেই তারা এ তৎপরতা চালাচ্ছে বলে ধারণা তার।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘তারা (হুথিরা) দীর্ঘদিন নীরব ছিল। কিন্তু এখন আবারও সক্রিয় হয়েছে। সম্ভবত একটি ব্যর্থ রাষ্ট্র ইরানের নির্দেশেই তারা এমন করছে। ইরানের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, বিশ্বের সবচেয়ে খারাপ অর্থনীতি এবং মূল্যস্ফীতি ৩০১ শতাংশ। তারা অত্যন্ত ন্যক্কারজনকভাবে সৌদি আরবে হামলা চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। সম্ভবত মার্কিন নির্বাচনের আগে। এটা মোটেও ভালো নয়।’

গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন ট্রাম্প। এর পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগও বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে নির্ধারিত হবে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না।

ট্রাম্প আরো বলেন, হুথিদের সৌদি আরবে হামলার ঘটনা তিনি ‘কখনো ভুলবেন না’। তার এ বক্তব্যকে মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে মার্কিন সামরিক হামলা শুরুর হুমকি হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কার্যক্রমের ওপর একধরনের গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছে এবারের মধ্যবর্তী নির্বাচনকে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘কাউকে তাদের (হুথিদের) বুঝিয়ে বলা উচিত, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমি ইতোমধ্যে বিপুল ব্যবধানে জয়ী হয়েছি। কিন্তু নির্বাচনের পরও আমি থাকব এবং বিষয়টি কখনো ভুলব না।’

সূত্র: আল জাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর