বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বার্সা মেসির চেয়েও বড় : গাসপার্টের ক্ষোভ হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায়, রাতভর বিস্ফোরণ যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ এর পূর্বাভাস কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত ২ গাজীপুর সদরের ২৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, থাকবে সিসিটিভি নজরদারি কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হুথিদের হামলার জেরে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যামল রোজারিও (৫৭) ও রোকেয়া বেগম (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের বাসিন্দা শ্যামল রোজারিও অটোরিকশায় করে কালীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, স্বামীর জন্য সকালের নাশতা নিয়ে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন রোকেয়া বেগম নামে এক গৃহবধূ। পরে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। রোকেয়া বেগম রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান খান জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শ্যামল রোজারিওকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, রোকেয়া বেগমকে হাসপাতালে আনার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে রেফার করার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর