মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর সদরের ২৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, থাকবে সিসিটিভি নজরদারি কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হুথিদের হামলার জেরে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত শারজাহতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ দুর্গাপূজায় নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর দাম্মামের বিমানবন্দরে হুথিদের হামলা অবৈধ গ্যাস ব্যবহারে দায়ে শ্রীপুরে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: আইইউটিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, সংরক্ষিত সদস্য আখিঁ মোতালিব, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মাসুদুল কবির (নাঈম), সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ফ্যামিলি কার্ড হলো বাংলাদশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচী। এই কর্মসূচীর মাধ্যমে দরিদ্র ও নিন্ম আয়ের পরিবারগুলোকে একক ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় আজ থেকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেরুয়া গ্রামে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীগণ বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর