সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ গ্যাস ব্যবহারে দায়ে শ্রীপুরে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: আইইউটিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল জগজিৎ সিংয়ের স্মরণে ঢাকায় গজল সন্ধ্যা ঘরের মাঠে বার্সার জয় সেনাপ্রধানকে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য : আইএসপিআর শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে : ডাকসু ভিপি সাদিক কায়েম ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ ইহতেশামুল হক হিরা অশুভ ইচ্ছার কাছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে স্থবির হতে দেওয়া যাবে না: বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরির বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে বিশ্বজিৎ আচার্যকে আহ্বায়ক এবং পলাশ পিনার্ট পিরিচকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া হেমন্ত চন্দ্র রায়, বাপ্পী ভিনসেণ্ট কস্তা ও আইভি সিংকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে লিটন চন্দ্র সাহাকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া প্রদীপ কুমার মিত্র (ভজন) সহ অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলার আহ্বায়ক মি. অনিল লিউ কস্তা, সদস্য সচিব অরুণ প্রশাদ মজুমদার যৌথ স্বাক্ষরিত কালীগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর