স্টাফ রিপোর্টার : গত বুধবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অফিসে ‘বাংলাদেশ ব্যাটারি চালিত অট্রো রিক্সা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এড: আতিকুর রহমান, সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম , বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল হক, বাংলাদেশ ব্যাটারি চালিত ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক ফজলুল হক বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, শ্রম বিষয় সম্পাদক, কামরুল হাসান প্রমুখ।
নেতৃবৃন্দ আলোচনা পর্যালোচনা করে একমত হন যে, ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক বিকল্প কর্মসংস্থান ব্যাবস্থা না করে রিক্সা ও ইজি বাইক বন্ধ করা যাবেনা। এছাড়া রিক্সা ও ইজি বাইক এর রোড পারমিট, দিতে হবে এবং প্রয়োজনে ড্রাইভারের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে, সড়ক পরিবহন নীতিমালা তৈয়ারি করে সমস্ত পরিবহনকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আসতে হবে।