শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন চট্টগ্রামে নাশকতায় অর্থায়নের অভিযোগ, সাবেক মেয়র রেজাউল করিমের কথিত ঘনিষ্ঠ সহযোগী কাশেম এখনো ধরাছোঁয়ার বাইরে! কোনো ষড়যন্ত্রই সরকারের কার্যক্রম ব্যাহত করতে পারবে না: ফজলুল হক মিলন আমিরাতের লেবার মার্কেট ট্যালেন্টস এওয়ার্ড পেলেন বাংলাদেশী ওয়াহিদ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বিএসইসি’র স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত

ঘরের মাঠে বার্সার জয়

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৯ ভিজিটর

স্পোর্টস ডেস্ক : নিজেদের ঘরের মাঠ ‘স্পোটিফাই ক্যাম্প ন্যু’ বলে কথা। বার্সেলোনা খেললো নিজেদের রাজকীয় স্টাইলে। পুরো ম্যাচ জুড়েই একচ্ছত্র আধিপত্য দাপিয়ে বেড়িয়েছে স্বাগতিক দলটি। দুর্দান্ত সেই পারফরম্যান্সের সুবাদে লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। দুর্দান্ত এক জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় আরো এগিয়ে গেল বার্সা। শনিবার রাতের এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে গোল তিনটি করেন অ্যান্থনি গর্ডন, গ্যাব্রিয়েল জেসুস এবং জুলস কুন্দে।

নিজেদের মাঠে ঘরের দর্শকদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের বাঁশি বাজার ঠিক পরেই মাত্র ২ মিনিটে বার্সাকে এগিয়ে নেন অ্যান্থনি গর্ডন। ম্যাচের শুরুতে দ্রুত গোল খেয়ে কিছুটা দিকবিদিক হারিয়ে ফেলে গেতাফের রক্ষণভাগ। এর সুযোগ নিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা। ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ফলে ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে প্রথমার্ধ শেষে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়য়ার্ধেও একই ছন্দে খেলা চালিয়ে যায় কাতালানরা। ম্যাচের ৭৩ মিনিটে উদীয়মান তারকা লামিনে ইয়ামালের নিখুঁত পাস থেকে বল পেয়ে দলের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে।

গেতাফে ম্যাচে ঘুরে দাঁড়ানোর কিছু চেষ্টা করলেও বার্সেলোনার সুসংগঠিত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে ম্যাচের জন্য বরাদ্দ পুরো ৩ পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়ে তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর