কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ‘মাদকমুক্ত দেশ গড়ি, ফুটবল খেলায় অংশগ্রহণ করি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কালীগঞ্জ আরআরএন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে লাল দল ৪-২ গোলে সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন মোহাম্মদ আরমান (মাস্টার)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা।
কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব মোঃ ইব্রাহিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ পাপ্পু মীর ও কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী সজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ পৌরসভার সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোফাজ্জল হোসেন মোমেন, মোঃ ইনজামুল হক জাকির, কালীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লাহ (আসাদ), ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মাহমুদ, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, সদস্যসচিব মোঃ রাশেদুল হাসান (রিপন), কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম (সফিক) ও সদস্য মোঃ নাঈম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ ইউসুফ মিয়া, মোঃ মামুন সরকার, ইউসুম মৃধা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামরুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, মোঃ সাব্বির হোসেন, মোঃ আওলাদ হোসেন, মোঃ রাজিব মিয়া, মোঃ মনির হোসেন ও মোঃ সুমন মিয়া।
৬০ মিনিটের খেলায় দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে লাল দল চ্যাম্পিয়ন হয় এবং সবুজ দল রানারআপ হয়। ফাইনাল খেলার রেফারির দায়িত্ব পালন করেন স্বপন চন্দ্র সরকার।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানারআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন দেওয়া হয়।