সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ গ্যাস ব্যবহারে দায়ে শ্রীপুরে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: আইইউটিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল জগজিৎ সিংয়ের স্মরণে ঢাকায় গজল সন্ধ্যা ঘরের মাঠে বার্সার জয় সেনাপ্রধানকে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য : আইএসপিআর শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে : ডাকসু ভিপি সাদিক কায়েম ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ ইহতেশামুল হক হিরা অশুভ ইচ্ছার কাছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে স্থবির হতে দেওয়া যাবে না: বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরির বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা

অবৈধ গ্যাস ব্যবহারে দায়ে শ্রীপুরে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিতাস গ্যাসের শ্রীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম জানান, শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা, শিরিরচালা ও বহেরারচালা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেরাইদের চালা এলাকার সুমন ব্যাপারীর বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের বিষয়টি শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাসের উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর