বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বার্সা মেসির চেয়েও বড় : গাসপার্টের ক্ষোভ হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায়, রাতভর বিস্ফোরণ যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ এর পূর্বাভাস কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত ২ গাজীপুর সদরের ২৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, থাকবে সিসিটিভি নজরদারি কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হুথিদের হামলার জেরে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ” ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি ” – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

এই দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর এসে র্্যালিটি শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন লাগলে কিভাবে নিভানো যায় সেই বিষয়ে দুর্যোগ মহড়া দেয়।

এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, সাংবাদিক রিয়াদ হোসাইন ও স্কুল শিক্ষার্থী রায়হানুল হক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, স্কুল শিক্ষার্থীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর