শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

আবুধাবি বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন নবী (সঃ) ও বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: আমিরাতের রাজধানীতে অনুষ্ঠিত হলো আবুধাবি বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন নবী (সঃ) ও বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল।

শনিবার ( ৬ সেপ্টেম্বর) আবুধাবির একটি রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউ এ ই বিএনপির আহ্ববায়ক কমিটির প্রভাবশালী সদস্য সারোয়ার আলম ভুট্টো।

আবুধাবি বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমানুল কিবরিয়া ও আবুধাবি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউ এ ই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকির হোসেন খতিব এবং প্রধান বক্তা ছিলেন আল-আইন বিএনপির সাবেক সভাপতি ও ইউ এ ই আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী রফিকুল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আল-আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, আবুধাবি বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, আবুধাবি বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ, আবুধাবি জিয়া পরিষদের সাবেক সভাপতি ও আবুধাবি বিএনপি’র সাবেক সহ-সভাপতি আমির হামজা, সাবেক সহ-সভাপতি বাচা মিঞা , আল-আইন বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ মানসুর আলম, মিরফা বিএনপি’র সভাপতি সোলাইমান এবং সহ-সভাপতি মোহাম্মদ কবির আহমদ। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- মোহাম্মদ নুর আলম, আকরাম এইচ ভূইয়া, সাহাব উদ্দিন, জিয়াউর রহমান এবং প্রকৌশলী লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সৈয়দ মনিরুল ইসলাম আনার, জাহাঙ্গীর আলম সিকদার, ইস্কান্দর হোসেন রুমন, জামাল উদ্দিন, ফিরোজ খান, মোহাম্মদ সোহেল, মারোয়ান, আরিফ, আরজু , সাইদুল ইসলাম জাবেদ, শহিদুল ইসলাম শহীদসহ বিএনপি’র এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী।

আলোচনা শেষে মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত , বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যসহ দেশ জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান কামনা করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর