রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কোকোর শাশুড়ির মৃত্যুতে ফিনল্যান্ড বিএনপির গভীর শোক

  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭২ ভিজিটর

ফিনল্যান্ড থেকে জামান সরকার :   সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফিনল্যান্ড বিএনপি।

রবিবার সকালে এক শোকবার্তায় ফিনল্যান্ড বিএনপির সভাপতি জনাব কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জনাব জামান সরকার বলেন, “এসইউএফ মুকরেমা রেজা ছিলেন একজন স্নেহশীল ও আদর্শ মাতা। তিনি তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন কঠোর পরিশ্রম ও মমতার মাধ্যমে। একজন পরহেজগারপরোপকারী ও সদাচারী নারী হিসেবে তিনি তাঁর সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। তাঁর মৃত্যুতে যেমন পরিবার শোকাহততেমনি আমরাও গভীরভাবে ব্যথিত।”

নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, “মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা দান করেন। আমরা মরহুমার আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জানাই।”

উল্লেখ্যশনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এসইউএফ মুকরেমা রেজা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

পরিবারের সদস্যরা জানানরোববার বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে মুকরেমা দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী এইচ এম হাসান রেজা ২০১৭ সালের মার্চে মারা যান। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- সাবেক ডিআইটির প্রকৌশলী ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর