শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

শওকত আলী দিদারকে হত্যার নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ ভিজিটর

জামান সরকার, হেলসিংকি ( ফিনল্যান্ড ) :  গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে হত্যা এবং সভাপতি এস এম জিলানী ও রওশন আরা রত্নাসহ নেতা-কর্মীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

শুক্রবার সন্ধ্যায় ফিনল্যান্ড বিএনপির অফিসিয়াল ফেসবুকে এক ষ্ট্যাটাসে দলের সভাপতি কামরুল হাসান জনি ও সাধারন সম্পাদক জামান সরকার এক বিবৃতিতে বলেনছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসররা দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

নেতৃবৃন্দ বলেনঅবৈধ আওয়ামী শাসনামলে এই সন্ত্রাসীরা অনেক কালোটাকা উপার্জন করেছে। সেই কালোটাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এসব ঘটনা একটি গভীর চক্রান্তের বহিঃপ্রকাশ। এই সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। তারা এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান

নেতৃবৃন্দ মো. শওকত আলী দিদারের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিবৃতিতে আরো স্বাক্ষর করেনদলের প্রধান উপদেষ্টা মোঃ আবদুর রশিদসিনিয়র সহ সভাপতি মবিন মোহাম্মদসহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমএজাজুল হক ভূঁইয়া রুবেলতাপস খানএনাজুল হকমাসুদ রহমানসিনিয়র যুগ্ম সাধারন সম্পাদকমোকলেসুর রহমান চপলসাংগঠনিক সম্পাদক গাজী মোঃ সামসুল আলমমোঃ রবিউল ইসলামযুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামীম বেপারীঅঞ্জন হাওলাদারমেহেদি হাসান লিউ প্রমুখ। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর