মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর সদরের ২৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, থাকবে সিসিটিভি নজরদারি কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হুথিদের হামলার জেরে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত শারজাহতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ দুর্গাপূজায় নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর দাম্মামের বিমানবন্দরে হুথিদের হামলা অবৈধ গ্যাস ব্যবহারে দায়ে শ্রীপুরে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: আইইউটিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল

শারজাহতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮ ভিজিটর

স্পোর্টস ডেস্ক: টানা তিন ম্যাচের পরাজয়ে বিপর্যস্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন অবশেষে জয়ের দেখা পেল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত চ্যাম্পিয়নকে ৩ রানে হারিয়েছে তারা। স্বল্প পুঁজি নিয়েও বোলারদের দাপটে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। আবু জায়েদ রাহির বোলিংয়ে ২৪ রানের মধ্যেই প্রথম দুটি উইকেট হারায় তারা। পাওয়ারপ্লের মধ্যেই কামরুল ইসলাম রাব্বির শিকার হন যুবরাজ সিং। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে বাংলাদেশ।

ভারতের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় ধাক্কা দেন এনামুল হক জুনিয়র। মাত্র ৩ ওভারে ১২ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে কার্যত কোণঠাসা করে ফেলেন এই বাঁহাতি স্পিনার। একপর্যায়ে ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসে ভারত।

তবে শেষ দিকে পবন নেগি ও পীযূষ চাওলার প্রতিরোধে ম্যাচ জমে ওঠে। অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন তাঁরা। পবন ২৬ ও পীযূষ ২৪ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানেই থামে ভারতের ইনিংস।

বাংলাদেশের হয়ে এনামুলের চার উইকেটের পাশাপাশি রাহি নেন দুটি উইকেট, খরচ করেন ২৬ রান। গুরুত্বপূর্ণ সময়ে বোলারদের এই পারফরম্যান্সেই তিন ম্যাচের পরাজয়ের ধারা ভেঙে জয়ের মুখ দেখল বাংলাদেশ চ্যাম্পিয়ন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর