শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন চট্টগ্রামে নাশকতায় অর্থায়নের অভিযোগ, সাবেক মেয়র রেজাউল করিমের কথিত ঘনিষ্ঠ সহযোগী কাশেম এখনো ধরাছোঁয়ার বাইরে! কোনো ষড়যন্ত্রই সরকারের কার্যক্রম ব্যাহত করতে পারবে না: ফজলুল হক মিলন আমিরাতের লেবার মার্কেট ট্যালেন্টস এওয়ার্ড পেলেন বাংলাদেশী ওয়াহিদ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বিএসইসি’র স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত

জগজিৎ সিংয়ের স্মরণে ঢাকায় গজল সন্ধ্যা

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ ভিজিটর

বিনোদন ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি গজলশিল্পী জগজিৎ সিংয়ের গান ও সংগীতঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আয়োজন করা হয় ‘গজল ইভনিং: অ্যা ট্রিবিউট টু জগজিৎ সিং’ শীর্ষক এক বিশেষ সংগীতসন্ধ্যা। শনিবার, ১০ অক্টোবর সন্ধ্যায় অ্যালিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গজলপ্রেমীদের উপচে পড়া উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

গজলের কাব্যিক আবেদন, সুরের মাধুর্য ও আবেগের গভীরতাকে ঘিরে সাজানো হয়েছিল পুরো সন্ধ্যার পরিবেশনা। জগজিৎ সিংয়ের স্বতন্ত্র গায়কী ও তাঁর অমর গানগুলোর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা স্মরণ করার পাশাপাশি উপমহাদেশের সংগীতজগতে গজলের সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যও এই আয়োজনে বিশেষভাবে ফুটে ওঠে।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর গজল পরিবেশন করেন দেশের খ্যাতনামা গজলশিল্পী মঞ্জুরুল ইসলাম খান। তাঁর সঙ্গে অতিথি শিল্পী হিসেবে মঞ্চ মাতান আফসানা রুনা। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয়ভাবে সঞ্চালনা করেন ইন্দ্রাণী নিশি। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় গজলের মেলোডি, কাব্যিক সৌন্দর্য ও সুরের নানাদিক শ্রোতাদের মুগ্ধ করে। দর্শক-শ্রোতাদের এই ব্যাপক উপস্থিতি গজল সংগীতের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ এবং জগজিৎ সিংয়ের গানের চিরন্তন আবেদনকে আরও একবার স্পষ্ট করে তুলেছে।

সংগীতশিল্পী মঞ্জুরুল ইসলাম খান তাঁর সংগীতগুরু জগজিৎ সিংয়ের দ্বারা গভীরভাবে প্রভাবিত। গজলের চর্চা ও ঐতিহ্য সংরক্ষণে তিনি দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি ভারতের বোম্বে বিশ্ববিদ্যালয় (বর্তমান মুম্বাই বিশ্ববিদ্যালয়) থেকে সংগীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সংগীত পরিবেশনার পাশাপাশি মঞ্জুরুল ইসলাম খান নিয়মিত অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘সাবকন্টিনেন্টাল ক্লাসিক্যাল মিউজিক ওয়ার্কশপ’ পরিচালনা করে আসছেন। এসব কর্মশালায় উপমহাদেশের দুই গুরুত্বপূর্ণ ধ্রুপদি সংগীতধারা—উত্তর ভারতের হিন্দুস্তানি ও দক্ষিণ ভারতের কর্ণাটকী সংগীত—সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। সংগীতের ইতিহাস, তত্ত্ব ও চর্চার মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের এ অঞ্চলের সমৃদ্ধ ধ্রুপদি সংগীত ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর