শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত। জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ ভিজিটর

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’-এর অভিনেতা স্যাম নিল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

স্যাম নিলের পরিবার জানায়, সিডনিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই অত্যন্ত মর্যাদার সঙ্গে তিনি বিদায় নেন। তার এই চলে যাওয়া ছিল ভীষণ ‘হঠাৎ এবং অপ্রত্যাশিত’।

এর আগে, ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নিল জানান, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা তার শরীরে ‘নন-হজকিন লিম্ফোমা’ নামের একটি অত্যন্ত আক্রমণাত্মক ও মারাত্মক ধরনের ক্যান্সার শনাক্ত করেছিলেন।

তবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে তিনি জয়ী হয়েছিলেন। চলতি বছরের এপ্রিল মাসেই স্যাম নিল গণমাধ্যমকে জানান, কার-টি সেল থেরাপির পর তিনি সম্পূর্ণ ক্যান্সারমুক্ত হয়েছেন। ওই সময় অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘৭ নিউজ’-কে তিনি বলেছিলেন, ‘আমরা মাত্রই একটি স্ক্যান করিয়েছি এবং আমার শরীরে এখন আর কোনো ক্যান্সার নেই। এটি সত্যিই একটি অসাধারণ বিষয়।’

অভিনেতার মৃত্যুর পর তার পরিবার নিশ্চিত করেছে যে, মৃত্যুর আগ পর্যন্ত স্যাম নিল সম্পূর্ণ ক্যান্সারমুক্ত ছিলেন।

বিবৃতিতে স্যাম নিলের পরিবার সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কঠিন সময়ে অসাধারণ সেবা দেওয়ার জন্য হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান তারা।

পরিবারের পক্ষ থেকে আরো বলা হয়েছে, স্যাম নিলের শেষ বিদায় অনুষ্ঠান ও অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এই অপূরণীয় ক্ষতির সময়ে যেন পরিবারের সবার গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখা হয়, সেই অনুরোধও জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর