বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

কোকোর শাশুড়ির মৃত্যুতে ফিনল্যান্ড বিএনপির গভীর শোক

  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮১ ভিজিটর

ফিনল্যান্ড থেকে জামান সরকার :   সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফিনল্যান্ড বিএনপি।

রবিবার সকালে এক শোকবার্তায় ফিনল্যান্ড বিএনপির সভাপতি জনাব কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জনাব জামান সরকার বলেন, “এসইউএফ মুকরেমা রেজা ছিলেন একজন স্নেহশীল ও আদর্শ মাতা। তিনি তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন কঠোর পরিশ্রম ও মমতার মাধ্যমে। একজন পরহেজগার, পরোপকারী ও সদাচারী নারী হিসেবে তিনি তাঁর সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। তাঁর মৃত্যুতে যেমন পরিবার শোকাহত, তেমনি আমরাও গভীরভাবে ব্যথিত।”

নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, “মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা দান করেন। আমরা মরহুমার আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জানাই।”

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এসইউএফ মুকরেমা রেজা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

পরিবারের সদস্যরা জানান, রোববার বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে মুকরেমা দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী এইচ এম হাসান রেজা ২০১৭ সালের মার্চে মারা যান। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- সাবেক ডিআইটি’র প্রকৌশলী ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর