বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

শওকত আলী দিদারকে হত্যার নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ ভিজিটর

জামান সরকার, হেলসিংকি ( ফিনল্যান্ড ) :  গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে হত্যা এবং সভাপতি এস এম জিলানী ও রওশন আরা রত্নাসহ নেতা-কর্মীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

শুক্রবার সন্ধ্যায় ফিনল্যান্ড বিএনপির অফিসিয়াল ফেসবুকে এক ষ্ট্যাটাসে দলের সভাপতি কামরুল হাসান জনি ও সাধারন সম্পাদক জামান সরকার এক বিবৃতিতে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসররা দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

নেতৃবৃন্দ বলেন, অবৈধ আওয়ামী শাসনামলে এই সন্ত্রাসীরা অনেক কালোটাকা উপার্জন করেছে। সেই কালোটাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এসব ঘটনা একটি গভীর চক্রান্তের বহিঃপ্রকাশ। এই সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। তারা এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ মো. শওকত আলী দিদারের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিবৃতিতে আরো স্বাক্ষর করেন, দলের প্রধান উপদেষ্টা মোঃ আবদুর রশিদ, সিনিয়র সহ সভাপতি মবিন মোহাম্মদ, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, এজাজুল হক ভূঁইয়া রুবেল, তাপস খান, এনাজুল হক, মাসুদ রহমান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, মোকলেসুর রহমান চপল, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ সামসুল আলম, মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামীম বেপারী, অঞ্জন হাওলাদার, মেহেদি হাসান লিউ প্রমুখ। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর