বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

গাজীপুরে চলন্ত ট্রাকে অগ্নিকান্ড, দীর্ঘ যানজটের সৃষ্টি

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৭৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ওসি শওকাতুল আলম ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে মিনি ট্রাকটি কিছু যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌছালে যানজটে আটকা পড়ে। এসময় দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় চালকসহ ট্রাকের পেছনে থাকা যাত্রীরা দ্রুত নেমে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। এসময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান জানান, ধারনা করা হচ্ছে যানজটের সময় গ্যাসের লিকেজ অথবা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটিতে আগুনের সূত্রাপাত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর