বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

রাজধানীতে চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলনমেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৭০ ভিজিটর

হাবিবুর রহমান: নানা আয়োজনে আনন্দ মুখর পরিবেশে সম্পন্ন হল চিরসবুজ ৫০ + বন্ধুদের মিলনমেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। ১০ অক্টোবর শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে ঋদ্ধি বুক ক্যাফে রেস্টুরেন্ট কনফারেন্স হলে ওই বার্ষিকী অনুষ্ঠিত হয়।

আয়োজনের মধ্যে ছিল আলোচনা, কেক কাটা, আড্ডা, ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ,ডিনার ও আকর্ষণীয় র্যাফেল ড্র। গ্রুপের ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট সলিউশনের প্রধান নির্বাহী ও গ্রুপের উপদেষ্টা মোঃ শোয়াইব উল্লাহ।

গ্রুপের উপদেষ্টা গাজী মাহমুদ কামাল ওই অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে চির সবুজ বন্ধুদের অংশগ্রহণে তা হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ।

অনুষ্ঠান স্থলে বন্ধুদের ফটো সেশন চলে, চলে আড্ডা। তাদের প্রাণোস্পন্দন উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ঋদ্ধির তৃতীয় তলা হয়ে ওঠে মুখরিত। অনুষ্ঠান সভাপতি ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগম, এডমিন প্যানেলের বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুর রাকিব খান, সেলিনা আফরোজ, আবু জাহিদ সাদিক, এনামুল হক, মিজানুর রহমান, নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব সহ সকলের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

বন্ধু আবু হাসান তালুকদারের কবিতা আবৃত্তি, বন্ধু এনায়েত ও হালিমের উদাস কণ্ঠের গান অনুষ্ঠানকে মাতিয়ে রাখে। বাউল শিল্পী মতিনের বাউলিয়ানা সুর ও অতিথি শিল্পী সেলিম সরকারের চিরদিনই তুমি যে আমার গানটি শুনে মুগ্ধ হন উপস্থিত বন্ধুরা। গানের সুরে সুরে নৃত্যের তালে তালে মেতে ওঠেন বন্ধু ইঞ্জিনিয়ার আমিনুল, ফকির মনির ,আবু আলম, সুলতানা রাজিয়া, একরামুল্লা, বন্ধু রাকিব, ননি রহমান, ফিরোজ আলম, বিএম চৌধুরী, ফিরোজা , সুলতানা রাজিয়া, বকুল আরাসহ অনেকেই।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসমত আরা বেগম বলেন, হতদরিদ্রদের সহযোগিতা, অসহায়দের চিকিৎসা সেবা সহ নানান সেবা ধর্মী কাজ হবে এই গ্রুপের মাধ্যমে। অনুষ্ঠানে অতিথি ও এডমিন প্যানেল সদস্যদের কে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। বন্ধুত্বের বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধ হয়ে সেবামূলক কাজে আমরা এগিয়ে যাব সামনের দিনে। অনুষ্ঠান সফল করায় তিনি সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিকেল তিনটা থেকে রাত সাড়ে নটা অবধি চলে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানমালা।

উল্লেখ্য চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলন মেলা গ্রুপটি ১০ অক্টোবর ২০২৪ সালে অনলাইন যাত্রা শুরু করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর