মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

প্রবাসীদের জন্য উন্মুক্ত হচ্ছে ভোট দেওয়ার অ্যাপ

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী মাসের ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে নির্বাচনী অ্যাপ। যার মাধ্যমে প্রবাসীরা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে থাকবে ব্যালটও। যেটাতে রাখা হবে ভোট দিতে চান কিনা। হ্যাঁ অথবা না এর বিধান।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘আগে পোস্টাল ভোটিং অকার্যকর পদ্ধতি ছিল, এখন আমূল পরিবর্তন করা হয়েছে। প্রথমত পোস্টাল ভোটিংয়ের অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আমরা অনলাইনে নিয়ে গেছি। অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়াল রানে আছে। আশা করছি, ১৬ নভেম্বর আপ্লিকেশনটা সবার জন্য উন্মুক্ত করবো। প্রবাসীদের ব্যবহৃত ব্যালট ও আমাদের দেশে ব্যালট ডিফারেন্ট (ভিন্ন) হবে। আমাদের ব্যালটে না ভোটসহ ১১৬টি প্রতীক থাকবে। তফসিল ঘোষণার আগেই প্রবাসীদের ভোটের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে।’

প্রবাসীদের ভোট অ্যাপ প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘কোনো কোনো দেশে একবার নিবন্ধন করলেই বছরের পর বছর ভোট দেওয়া যায়। কোনো কোনো দেশে একটা সময়কালের জন্য বা কোনো কোনো দেশে একটা ভোটকে টার্গেট করে এটা করা হয়। তবে আমরা শুধু একটা ভোটকে টার্গেট করেই এটা করেছি। এই বিশেষ প্রসেস (প্রক্রিয়া) আগে থেকেই করছি। পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে তারা নিবন্ধন করতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর