সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে তিন ব্যবসায়ীকে পৃথক ৩টি মামলায় ৫৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩১ আগষ্ট) উপজেলার জামালপুর ইউনিয়নের খলাপাড়া ও বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার।

এ সময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৫২ ধারায় ১টি মামলায় একজনকে ৫০ হাজার টাকা এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও (গ) ধারায় ২টি মামলায় দুজনকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা, মোট ৫৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এসময় প্রসিকিউটর হিসেবে গাজীপুর জেলা বি এস টি আই এর পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিলা আফরিন ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর