সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হারের অবনতি ভবিষ্যতে উপজেলার শিক্ষার সার্বিক পরিবেশের জন্য দুঃসংবাদ বয়ে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এমপি মোঃ সালাহউদ্দিন আইউবী। শিক্ষা ব্যবস্থার এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করে কার্যকর পদক্ষেপ নিতে শিক্ষক সমাজকে আহ্বান জানান তিনি।

​কাপাসিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের নিয়মিত অংশ হিসেবে টোকে অবস্থিত শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ

​পরিদর্শনকালে সালাহউদ্দিন আইউবী কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

শিক্ষক ও পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, “কাপাসিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে রেজাল্টের যে ভরাডুবি লক্ষ্য করা যাচ্ছে, তা অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় সংকট তৈরি হতে পারে। এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ সম্ভব, তা নিয়ে সবাইকে এখনই গভীরভাবে চিন্তাভাবনা করে কাজ করতে হবে।” একই সাথে তিনি কলেজের ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।

​এরপর তিনি টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শত শত উৎসাহিত শিক্ষার্থী তাঁর সাথে কথা বলতে ও মুসাফাহ করতে এগিয়ে আসে। তিনি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার জার্সি বিতরণ করেন এবং পড়ালেখার পাশাপাশি সৎ ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেন।

​দিনের শেষ ভাগে সালাহউদ্দিন আইউবী উজলী দিঘীরপাড় জেইউ আলিম মাদ্রাসায় যান। সেখানেও তিনি শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী ও জার্সি তুলে দেন। আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “খেলাধুলা আমাদের জীবনে লিডারশিপ বা নেতৃত্ব শেখার একটি চমৎকার মাধ্যম। খেলায় যেভাবে একজন ক্যাপ্টেনের নির্দেশে পুরো দল পরিচালিত হয়, ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুষ্ঠু গাইডলাইন ও শৃঙ্খলার প্রয়োজন রয়েছে।”

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন টোক ইউনিয়নের জামাত ইসলামের সাবেক সভাপতি উপজেলা কর্মপরিষদের সদস্য এএইচএম জিয়াউর রহমান, ইউনিয়ন সভাপতি মোঃ আক্তার হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর