শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হেফাজতের উদ্যোগে ঐক্যের পথে ৭ ইসলামী দল, নতুন জোটের সম্ভাবনার ইঙ্গিত রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু বন্যার ক্ষতি কাটাতে জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে সরকার : কৃষিমন্ত্রী কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়।

মঙ্গলবার (২১অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান

গ্রেফতাররা হলেন- মো. জিয়াউল হক (৩৮), মো. আব্দুল্লাহ (৩০), মো. ফয়সাল (২৪) ও মো. শাহজাহান (২৫)।

সোমবার (২০ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকার কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের ইয়াবা ও মাইক্রোবাসসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

ডিবি-গুলশান বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে কিছু মাদক কারবারি ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার ওপর ডিবি পুলিশের একটি টিম ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করে। কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশিকালে তাদের কাছ থেকে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০ হাজার ইয়াবাসহ মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর