বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বার্সা মেসির চেয়েও বড় : গাসপার্টের ক্ষোভ হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায়, রাতভর বিস্ফোরণ যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ এর পূর্বাভাস কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত ২

শরীরে ব্যথা অনুভব করলে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ ভিজিটর

দ্বীন ও দুনিয়ার কল্যাণকে ঘিরেই মুমিনের জীবন। প্রাত্যহিক জীবনে সুস্থতা অমূল্য সম্পদ। তাই রাসুল (সা.) অসুস্থতা থেকে পরিত্রাণের জন্য দোয়া শিখিয়েছেন এবং সুস্থ জীবন যাপনের প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছেন। হাদিসে এসেছে, শরীরের কোনো অঙ্গে ব্যথা অনুভব করলে বা রোগ-ব্যাধিতে আক্রান্ত হলে তাতে হাত রেখে তিন বার ‘বিসমিল্লাহ’ ও সাত বার নিম্নের দোয়াটি পড়া সুন্নত।

দোয়াটি হলো-
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু।

অর্থ : ‘আমি আল্লাহ ও তার শক্তির কাছে সব অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি যা (ব্যথা ও কষ্ট) আমি অনুভব করছি এবং ভবিষ্যতে যা (দুশ্চিন্তা ও ভয়) আমি অনুভব করব।’

হাদিস : ওসমান বিন আবুল আস (রা.) বর্ণনা করেছেন, তিনি রাসুল (সা.)-কে জানালেন যে ইসলাম গ্রহণের পর থেকে তিনি নিজ শরীরে ব্যথা অনুভব করছেন। রাসুল (সা.) তাঁকে বলেছেন, ‘তোমার শরীরের যে স্থানে ব্যথা করছে সেই স্থানে তোমার হাত রাখো এবং তিন বার ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে আশ্রয় চাচ্ছি) পড়ো।

অতঃপর উল্লিখিত দোয়াটি সাত বার পড়ো।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর