রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি, দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন চট্টগ্রামে নাশকতায় অর্থায়নের অভিযোগ, সাবেক মেয়র রেজাউল করিমের কথিত ঘনিষ্ঠ সহযোগী কাশেম এখনো ধরাছোঁয়ার বাইরে! কোনো ষড়যন্ত্রই সরকারের কার্যক্রম ব্যাহত করতে পারবে না: ফজলুল হক মিলন আমিরাতের লেবার মার্কেট ট্যালেন্টস এওয়ার্ড পেলেন বাংলাদেশী ওয়াহিদ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বিএসইসি’র স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ ভিজিটর
ড. জাকির নায়েক। ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন। আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় যে কোনো একদিন ইভেন্টে তিনি অংশ নেবেন।

আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।’

ডা. জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে আলী রাজ আরও বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

তিনি বলেন, জাকির নায়েক এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর