বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে ছয়টি অজুখানা উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৪২ ভিজিটর

কাপাসিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগ পুরো কাপাসিয়ায় মোট ৩৩ টি অযুখানার কাজ করা হবে এর মধ্যে প্রথম পর্যায়ে ছয়টির কাজ সম্পন্ন হওয়ায় এগুলো উদ্ভোধন করা হয়েছে বাকিগুলো পর্যাক্রমে করা হবে।

২২ অক্টোবর বুধবার সকালে সম্মানীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছয়টি অজুখানা উদ্বোধন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় এবং ওয়ামী দাতব্য সংস্থার অর্থ্যায়নে সনমানিয়া ইউনিয়নের বটতলা জামে মসজিদ, আড়াল উত্তর পাড়া জামে মসজিদ, মির্জানগর মসজিদ, দক্ষিণ গাও মহিলা মাদ্রাসা মসজিদ, দক্ষিণ গাও টানপাড়া মসজিদ, সালদৈ ফাজিল মাদ্রাসা মসজিদের ছয়টি অজুখানা উদ্বোধন করা হয়।

ওয়ার্ল্ড এস্যামবলি অফ মুসলিম ইয়ূথের অর্থায়নে প্রতিটি ওজুখানায় বার জনের একটি টিনসেট ওজুখানা , তিনটি টয়লেট, একটি ট্রিউবওয়েল বিশিষ্ট ওজুখানা তৈরি করে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৪ কাপাসিয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. তোফাজ্জল হোসেন,সম্মানীয়া ইউনিয়নের আমির মুদাসসিরসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর